26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

টঙ্গীতে চট-প্লাস্টিকের গুদামে আগুন

গাজীপুর জেলার টঙ্গী বউবাজার এলাকায় পাটের তৈরি চট ও প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৬টি গুদাম ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বাসসকে জানান, আজ ভোর ৫ টা ৪৫ মিনিটে টঙ্গীর বউবাজার গরুর হাট এলাকায় পাট থেকে তৈরি চট ও প্লাস্টিকের বস্তার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় নি।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ

News Desk

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

News Desk

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে আরও ৪২৪ জন গ্রেফতার

News Desk

উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াব না, কিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল: ট্রাম্প

brs@admin

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত টাকা?

News Desk

দেয়ালে পিঠ ঠেকে গেছে, বিশাল পরিবর্তনের আভাস বাংলাদেশ শিবিরে

News Desk
Translate »