31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে নারী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিহত গৃহবধূ রোকেয়া বেগমকে হত্যার ছয় মাস পার হলেও এখনো মামলার চার্জশিট দাখিল হয়নি।

এ ঘটনায় দ্রুত চার্জশিট প্রদান ও দখলকৃত জমি ফেরতের দাবিতে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি মানববন্ধনে অংশ নেন।

বক্তব্য রাখেন, নিহতের স্বামী আব্দুর রব আকন, মেয়ে ও মামলার বাদী নাসরিন আক্তারসহ অন্যান্যরা।

বক্তারা জানান, গত ২৮ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিলেও ছয় মাসেও চার্জশিট হয়নি। বাদীপক্ষের অভিযোগ, জামিনে মুক্ত আসামিরা এখন তাদের হুমকি দিচ্ছে। তারা দ্রুত চার্জশিট, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আদালতের রায় অনুযায়ী দখলকৃত জমি ফেরতের দাবি জানান। আইনজ্ঞরা বলেন, হত্যা মামলায় তদন্তে বিলম্ব বিচার প্রক্রিয়াকে ব্যাহত করে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি নিয়ে যা জানা গেল

brs@admin

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

News Desk

ইসরায়েলকে আরব আমিরাতের সতর্ক বার্তা

News Desk

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২

brs@admin

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

brs@admin

হাইকোর্টের রায় অমান্য করে সড়ক ইজারা

News Desk
Translate »