31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ফাতেমা বেগম (৫৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম মস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল বাসটি। পথে উকিলবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে এটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা বেগমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তথ্য নিশ্চিত করে মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। উদ্ধার কাজ চলমান রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

জাকসু: ভোট বয়কট পুনর্নির্বাচনের দাবি ৪ প্যানেলের

News Desk

আগামীকাল বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে প্রস্তুতি, ভেন্যু পরিদর্শনে প্রতিমন্ত্রী

News Desk

প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল ইসি

News Desk

‘আর্টেমিস-২’ পঞ্চাশ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা

News Desk

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

News Desk
Translate »