BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদশিরোনাম

ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা: গাজার জলসীমায় ফ্লোটিলার নৌকা

ইসরায়েলি হুঁশিয়ারি আর রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা অভিমুখী আন্তর্জাতিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে একটি ইতোমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’র লাইভ ট্র্যাকার অনুযায়ী ‘মিকেনো’ নামের ওই নৌযানটি বৃহস্পতিবার (২ অক্টোবর) গাজার উপকূলে ঢুকে যায়।

তবে এটি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। সূত্র: আল-জাজিরা।

এর আগে অন্তত ২৬টি নৌযান গাজার দিকে রওনা হয় বলে জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি কমান্ডোদের অভিযানে বর্তমানে কার্যকর নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যেই গাজার জলসীমার কাছাকাছি পৌঁছেছে।
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

News Desk

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ ‐ আহত ৪

rahman himel

লতিফ সিদ্দিকীকে পুলিশে দিলো জনতা

News Desk

গাজা ইস্যুতে গণবিক্ষোভে উত্তাল তেলআবিব

News Desk

টাঙ্গাইলে দুদকের গণশুনানি

News Desk

অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর সুমনের সিনেমা ‘রইদ’

brs@admin