29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান চায় পরিবার

নিখোঁজ জুলাই যোদ্ধা মাওলানা কেএম মামুনুর রশীদের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন- তার বাবা, মা ও স্ত্রীসহ স্বজনরা।
পরিবারের সদস্যরা জানান, গত ২১ সেপ্টেম্বর একটি অজানা নম্বর থেকে ফোন করে মামুনুর রশীদকে হুমকি দেওয়া হয়। এরপর ২২ সেপ্টেম্বর ফজরের নামাজের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের ঘটনায় ২২ সেপ্টেম্বর মামুনুর রশীদের স্ত্রী তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মানববন্ধনে বক্তারা বলেন- বাসার সামনে মেইন রোডের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মামুনুর রশীদ একটি রিকশায় ওঠেন, সঙ্গে ছিলেন আরও দুজন ব্যক্তি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বক্তারা অভিযোগ করে বলেন- অন্তর্বর্তী সরকারের সময়ে একজন আলেম ও জুলাই যোদ্ধার গুমের ঘটনাকে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার চোখে দেখছে পরিবার ও সাধারণ মানুষ।
পরিবারের দাবি, দ্রুত মামুনুর রশীদের সন্ধান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বিআরএসটি/এসএস

Related posts

কারাগারে ডাকসুর ভিপি প্রার্থী জালাল

News Desk

আজকের স্বর্ণের দাম: ২৪ সেপ্টেম্বর ২০২৬

News Desk

ইরানকে কোনো প্রস্তাব দেইনি : ট্রাম্প

brs@admin

তৃতীয় বিয়ে নিয়ে আমির বললেন, আমরা মনে মনে বিবাহিত

brs@admin

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল, নিয়োগ ৫৪১ কর্মী

News Desk

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার দায়ে নৌকাসহ তিন জেলে আটক

News Desk
Translate »