BRS TIMES
সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের চেষ্টা ব্যর্থ হবে : রিজভী
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের চেষ্টা ব্যর্থ হবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে।

তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড এবং জনগণের প্রতি সরকারের নিবেদনের তথ্য-পরিসংখ্যানসহ কোনো গ্রন্থ রচিত হলে তা সবার হাতে একটি দলিল হিসেবে থাকবে। এতে সবাই উপকৃত হবে এবং সরকারের ভালো কাজ নিয়ে যারা অপপ্রচার, বিভ্রান্তি ও মিথ্যাভিত্তিক কথা বলছে, তাদের প্রচেষ্টা সম্পর্কে মানুষ জানতে পারবে।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্লাব মিলনায়তনে রোটারিয়ান এম, নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকারের পাঁচ মাসে জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার লক্ষ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, তার বিস্তৃত বর্ণনা একটি বইয়ে পাওয়া যাবে।

বইটি পড়লে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘যতটুকু পাতা উল্টেছি, তাতে তাই মনে হয়েছে।’

বই উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রিজভী বলেন, লেখক তার বইয়ের মাধ্যমে জনগণকে বক্তব্যে উদ্বুদ্ধ করছেন এবং যারা কাজ করছেন, তাদের অনুপ্রাণিত করছেন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে লেখক এ ধরনের আরও বই লিখবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।

Related posts

তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৯ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

কস্তিয়ানতিনিভকা দখলের দাবি রাশিয়ার, জোরালোভাবে নাকচ করলো ইউক্রেন

News Desk

ইউক্রেন থেকে মস্কোকে সাহায্য করা মার্কিন নাগরিক পেলেন রাশিয়ান পাসপোর্ট

News Desk

সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক

News Desk

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি

News Desk
Translate »