32.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
অর্থনীতিজাতীয়

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ূন কবীর, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও ড. নাকিবুর রহমান এবং এনসিপির দুই নেতা আখতার হোসেন ও ড. তাসনিম জারা।

‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন এবং এক্সেলেরেটসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও তেল-গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস, দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিসওয়ালসহ ব্যবসায়ী নেতারা।

ডেস্ক/বিআরএসটি/আরএন

Related posts

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

News Desk

বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

brs@admin

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত

brs@admin

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন : প্রেস উইং

brs@admin

বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক

brs@admin
Translate »