32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুলআজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে রিয়াদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবারে (২৩ সেপ্টেম্বর) দেওয়া শোকর্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুলআজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক মহান আলেম ও ইসলামী চিন্তার দিকনির্দেশক কণ্ঠস্বরকে হারালো।

তিনি আরও বলেন, ‘ইসলামের সেবায় তার আজীবন নিবেদন এবং অমূল্য গবেষণা ও জ্ঞানচর্চা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। ইসলামী বিশ্ব তার অভাব গভীরভাবে অনুভব করবে।’

শেখ আবদুলআজিজ আল-শেখ সাধারণ গবেষণা ও ইফতার জেনারেল প্রেসিডেন্সি এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সর্বোচ্চ কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামী জ্ঞান ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন।
তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামিক শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
বিআরএসটি/এসএস

Related posts

ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের

brs@admin

শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

brs@admin

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News Desk

পুরো ইউক্রেন দখল করতে চান পুতিন

brs@admin

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

News Desk

ঋণ নিতে নতুন সুযোগ

brs@admin
Translate »