32.4 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বিএনপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের সন্ত্রাসী বলে বহিষ্কার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। রোববার (৩১ আগস্ট) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। এ ছাড়াও তার বিরুদ্ধে হামালয় ইন্ধনেরও অভিযোগ আছে।
বিআরএসটি/এসএস

Related posts

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন বিদেশি বিনিয়োগকারীরা

brs@admin

ভারতে র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক

News Desk

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

News Desk

ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত ২৯৭ সদস্যের গেজেট প্রকাশ

News Desk

রাতে ভোট করে সরকারি কর্মকর্তা ও পুলিশ তাদের সুনাম নষ্ট করেছে : সিইসি

brs@admin

মাঠের অবৈধ ইজারা বাতিলে সিটি করপোরেশনকে পবা’র আহ্বান

brs@admin
Translate »