Wednesday, September 23, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

কমালা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জন্য জো বাইডেনের আমলে নির্ধারিত সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করেছেন। হ্যারিসের এক উপদেষ্টার বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আইন অনুযায়ী, জানুয়ারিতে পদত্যাগের পর হ্যারিস ছয় মাসের জন্য অতিরিক্ত নিরাপত্তা পাওয়ার অধিকারী ছিলেন, যা জুলাই পর্যন্ত বহাল থাকার কথা ছিল। তবে তার সাবেক বস জো বাইডেন একটি নির্বাহী আদেশে সেই সুরক্ষা আরও এক বছরের জন্য বাড়িয়েছিলেন। কিন্তু ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক মেমোতে সাক্ষর করে সেটি বাতিল করেন।
প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে হ্যারিসের জন্য ‘আইনে নির্ধারিত মেয়াদের বাইরে পূর্বে অনুমোদিত কোনো নিরাপত্তা ব্যবস্থা আর কার্যকর থাকবে না।’
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়েছে তাই নয়; একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল

brs@admin

একদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলি

News Desk

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত

brs@admin

আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

News Desk

গাজার ফিলিস্তিনিদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

News Desk
Translate »