26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

নিজের বক্তব্য, ব্যবহার ও শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৮ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিন্টেলি আমি দুঃখিত। 
তিনি আরও বলেন, আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরও ভালো হতো। কিন্তু দিনশেষে তো আমি একজন মানুষ। একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে।
বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতেই থাকে, একটা সময় মনে হয় জবাব দেই। সেটা না হলেই ভালো বলে জানিয়েছেন বিএনপির এই নেত্রী।
বিআরএসটি/এসএস

Related posts

দশ জনের বেলজিয়ামকে রুখে দিল ইরান

brs@admin

নারী বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

News Desk

রাজধানীতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

News Desk

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

News Desk

পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই : প্রধান উপদেষ্টা

brs@admin

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু

brs@admin
Translate »