BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

নোমান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করলো দুদক

প্রায় ১৯ কোটি টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, ভোগ দখলে রাখার অপরাধে নোমান গ্রু‌পের চেয়ারম‌্যান নুরুল ইসলামের (৭৫) বিরু‌দ্ধে মামলা ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকে‌লে দুদ‌কের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপ‌রিচালক (প্রতিরোধ) আক্তার হো‌সেন এ তথ‌্য নিশ্চিত করেন। এদিন দুদ‌কের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হ‌য়ে সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা‌টি ক‌রেন।

আক্তার হোসেন বলেন, ‘আসামি নুরুল ইসলাম ১৮ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।’
বিআরএসটি/এসএস

Related posts

বেলুচিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

News Desk

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮জন নিহত

News Desk

গণমানুষ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে: আলী রীয়াজ

brs@admin

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

News Desk

‘ফিলিস্তিনিদের দৃঢ়তায়’ অনুপ্রাণিত ইতালিয় নাগরিক, যা বললেন নেতানিয়াহুকে

News Desk

সুন্দরবনের মালঞ্চ নদীর চরে অবৈধ রিসোর্ট উচ্ছেদ

News Desk
Translate »