BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট করার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই। তিনি বলেন, আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারাই মাইনাস হয়ে যাবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না।

বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদের অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করে বিএনপি। বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা তার।

তিনি বলেন, যে সাংবিধানিক সংস্কার আনতে চাই সেগুলো ঐকমত্যের ভিত্তিতে সম্ভব। বিধানগুলো আজকেই বহাল হলে কিছু বিষয় সাংঘর্ষিক হতে পারে।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার বৈধভাবেই চলছে। এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো জটিলতা তৈরি করতে চাই না। যে সরকারই আসুক, সবাইকেই বিচার চালু রাখতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

রাষ্ট্রযন্ত্র থেকে বেডরুম পর্যন্ত তাহলে ফেসবুকই নিয়ন্ত্রণ করে? প্রশ্ন মম’র

brs@admin

নিষিদ্ধ পলিথিন জব্দ

News Desk

সারা দেশে গ্রেপ্তার ১৮৪৯

News Desk

সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: ড. ইউনূস

News Desk

রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো অসম্ভব

News Desk

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে থাকবে ৭ দফা দাবি মাহবুব জুবায়ের

News Desk