33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদনরাজনীতিশিরোনাম

সংস্কৃতিকর্মীদের অনেকে স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন : সেলিমা রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সংস্কৃতিকর্মীদের অনেকে এখন ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন। আপনারা এখনো সজাগ হন। আপনারা শিল্পী মানুষ, শিল্পচর্চা করেন। আপনাদের শিল্পচর্চায় যেন এদেশের মানুষের সাধারণ জীবন, তাদের চিত্র ও তাদের কথা বলার অধিকার উঠে আসে। সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। সোচ্চার থাকতে হবে জনগণের জন্য, জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য।

মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, দ্রব্যমূল্যের ভয়াবহ অবস্থায় সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না। আপনারা কীসের শিল্পী? আপনারা সম্পদ গড়ার জন্য কাজ করেছেন। বিভিন্ন রকম ভাবে অকল্পনীয় সবকিছু তুলে ধরেছেন। কিন্তু সমাজের যে সত্য কথা, সমাজের যে সুন্দর প্রতিচ্ছবি, সমাজের যে গণতান্ত্রিক অভিযাত্রা, কোনোটাই আপনারা রাখেননি।

সমাবেশ শেষে কর্মসূচি ঘোষণা করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গীতিকার ইথুন বাবু। তিনি বলেন, আগামী ২১ দিনের মধ্যে শিল্পকলা ও সচিবালয়কে ফ্যাসিস্টমুক্ত করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী শিবা শানুসহ অভিনয়শিল্পী, নাট্যশিল্পী ও চলচ্চিত্রশিল্পী সদস্যরা।
বিআরএসটি/এসএস

Related posts

ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই কর্মকর্তা

brs@admin

দেশের মাটিতে হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি হতে হবে

News Desk

নোয়াখালীতে সড়ক দুঘটনায় নিহত ৬

News Desk

এশিয়ান কাপের চাবি এখনও হামজাদের হাতেই

brs@admin

অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

আমরা যেনতেন নির্বাচন চাই না : জামায়াত আমির

brs@admin
Translate »