শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

কিশোরগঞ্জে ইউএনও’র বাসভবনে হামলা, ছাত্রদলনেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (২২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ আগস্ট) র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে শতাধিক লোক হামলা চালায়। এ সময় বাসভবনের গেট ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা দায়িত্বে থাকা আনসার সদস্যদের আহত করে ও হত্যার হুমকি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, ইউএনও’র বাসভবনে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলায় এ পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৯ জেলে উদ্ধার, দুইজন আটক

News Desk

বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল ইতালির রাজধানী, আহত ২৭

brs@admin

সারাদেশে বিশেষ অভিযানে ১৪৮৭ জন গ্রেপ্তার

brs@admin

সংস্কার না করে নির্বাচন মেনে নেয়া হবে না: মুফতি ফয়জুল করিম

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে বসছেন ১৪টি দল

News Desk

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

News Desk
Translate »