BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

এনসিপির ব্যানারে ছবি ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারে পিরোজপুরের ছাত্রদলের সাবেক নেতা বদিউজ্জামান শেখ রুবেলের বাবার ছবি ব্যবহার করা হয়েছে। তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেই ছাত্রদল নেতার বাবা মো. আসলাম শেখ। শুক্রবার (২২ আগস্ট) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নিজের ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি।

আসলাম শেখ বলেন, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় না থাকলেও ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার পরিবারও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তার স্ত্রী জাকিয়া আসলাম জেলা মহিলা দলের সাবেক সভাপতি, ছেলে এমডি বদিউজ্জামান শেখ রুবেল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেয়ে জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন।

আসলাম শেখ অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার ও পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপির দলীয় ব্যানারে তার ছবি ব্যবহার করেছে। ইতোমধ্যে সেসব ব্যানার-ফেস্টুন অপসারণও করা হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, “আমি কখনোই এনসিপি নামক দলের সাথে যুক্ত ছিলাম না এবং আজীবন বিএনপির সাথেই থাকবো। আমার পরিবার আওয়ামী সরকারের ফ্যাসিস্ট আচরণের শিকার হয়েছে বারবার”।
বিআরএসটি/এসএস

Related posts

পিরোজপুরে ইটভাটাকে একলাখ টাকা জরিমানা

News Desk

এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে: সালাহউদ্দিন

News Desk

গাজায় ইসরায়েলী হামলাশ ৬০ ফিলিস্তিনির প্রাণহানি

News Desk

গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের গ্যাংস্টারসুলভ মানসিকতার পরিচয় : উ. কোরিয়া

News Desk

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় জামাতের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি 

News Desk

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের

News Desk
Translate »