BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ

আগামী জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে, বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা।

এরপর মাইকেল মিলার জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে, নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, এ বিষয়ে তারা সম্ভাবতা-প্রতিকূলতা যাচাই করবে। গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে ইইউ, আগামীতে নির্বাচন কমিশন ও সরকারের সাথে আরও আলোচনা হবে।

নির্বাচন পরিচালনায় বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন আছে উল্লেখ করে মাইকেল মিলার প্রত্যাশা রাখেন, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে।
বিআরএসটি/এসএস

Related posts

তুরস্কে একদিকে ভারি তুষারপাত, অন্যদিকে ভয়াবহ দাবানল

brs@admin

পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বললেন সৌরভ গাঙ্গুলী

brs@admin

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk

লোকালয়ে আসা হরিণ উদ্ধার পরবর্তী বনে অবমুক্ত

News Desk

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম লালমোহনের হাফেজ নুরনবী

News Desk

চীন সফর অত্যন্ত সফল হয়েছে : মির্জা ফখরুল

brs@admin
Translate »