BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল: রিজওয়ানা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে বিপুল পরিমাণ মূল্যবান সাদা খনিজ পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল অথবা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে।

এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহা প্রকল্পের কাজ শুরু গকে। ১০ বছরের জন্য প্রকল্প নেয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

News Desk

জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

News Desk

গণতন্ত্র বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে : ডা. জাহিদ

News Desk

যুদ্ধের পর প্রথমবারের জনতার সামনে এলেন খামেনি

brs@admin

কলকাতায় জয়া আহসানের নিয়মিত অভিনয় নিয়ে প্রতিবাদ তৃণমূল নেত্রীর

News Desk

সাবেক এমপি দুদু ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

News Desk
Translate »