31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামস্বাস্থ্য

ফারুকীর জন্য দোয়া চাইলেন তিশা

কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয় অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার খবরটি প্রকাশ্যে আনেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক বলেন, হঠাৎ ফুড পয়েজনিংয়ের ফলে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা ভালো অনুভব করছিলেন। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ শারীরিক অবনতি অনুভব করলে তিনি ঢাকায় ফিরে যেতে মনস্থির করেন। প্রাথমিক চিকিৎসার পর ওনাকে রাতেই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিআরএসটি/এসএস

Related posts

শাকিব খানকে নিয়ে মন্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন জাহিদ হাসান

brs@admin

ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর

brs@admin

পদত্যাগ করলেন ইউসুফ

brs@admin

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইমরান খানের মুক্তির দাবি

News Desk

পটুয়াখালীতে ৩ কে‌জি গাজাসহ দুই নারী গ্রেফতার

News Desk

আজ ঐতিহাসিক ৭ মার্চ

brs@admin
Translate »