31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

ডাকসু নির্বাচনে আরও ১৩ জনের মনোনয়ন সংগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ১৩ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে তিনজন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও বাকি ১০ জন অন্যান্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) ডাকসু মনোনয়নপত্র গ্ৰহণ করেছেন সাতজন। যার মধ্যে ভিপি পদের প্রার্থী ছিলেন দুইজন। আজ (বুধবার) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন, যার মধ্যে ভিপি পদে তিনজন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। সেইসঙ্গে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে ছাত্র সংগঠনগুলোর উত্থাপিত আপত্তি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে এবং এক্ষেত্রে কমিশনের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। এ পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।
বিআরএসটি/এসএস

Related posts

অবশেষে গাজায় ঢুকল ত্রাণ, অনাহারে আরও ২৯ মৃত্যু

brs@admin

তারেক রহমানের ১১-১৪ জানুয়ারির কর্মসূচি ঘোষণা

News Desk

রোববার থেকে সময় বাড়বে মেট্রোরেলের

News Desk

ঝিনাইদহে বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন

News Desk

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

brs@admin

‘শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার ওপর বিপদ নেমে আসবে’; ম্যাক্রোঁর হুমকি

News Desk
Translate »