28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

কারওয়ান বাজার এলাকা থেকে ৩০ জন গ্রেফতার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি তেজগাঁও থানা পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তেজগাঁও থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচনের পরামর্শ জামায়াত আমিরের

brs@admin

‘ঢাকায় চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা’: আসিফ মাহমুদ

brs@admin

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু

News Desk

‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ : এনবিআর চেয়ারম্যান

brs@admin

শাহরুখ–কন্যা সুহানার অজানা তথ্য, জানতেন কি?

brs@admin

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত : ইসি সচিব

News Desk
Translate »