33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্‌সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। তবু দেশের প্রাপ্য পানির ন্যায্য হিস্‌সা আদায় করা হবে ইনশাআল্লাহ।
গতকাল (রোববার) বিকালে রাজশাহী নগরীর মাদরাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনরোষে স্বৈরাচার পালিয়েছে। এখন মূল লক্ষ্য গণতন্ত্র সমুন্নত রাখা। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার বাস্তবায়ন হবে। দেশের জনগণ বিএনপির ওপরই আস্থা রাখতে চায়। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে।’
বিআরএসটি/এসএস

Related posts

দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত

News Desk

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

News Desk

গাজায় ইসরায়েলী হামলাশ ৬০ ফিলিস্তিনির প্রাণহানি

News Desk

উড্ডয়নের ২১ মিনিট পরই শাহজালালে বিমানের জরুরি অবতরণ

News Desk

গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য ককটেলসহ গ্রেপ্তার

News Desk

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক আজ

News Desk
Translate »