33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

টিআইবির গবেষণা প্রতিবেদনে বিস্তর অভিযোগ

অর্থনৈতিক খাতে কাঙ্ক্ষিত স্বস্তি ফেরেনি উল্লেখ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জানিয়েছে, ব্যাংক খাত সংস্কারে কমিশন গঠনের দাবি থাকলেও এতে কোনো অগ্রগতি হয়নি। রাজস্ব ঘাটতি এবং ঋণ খেলাপি পরিস্থিতি আশঙ্কাজনক। এমনকি কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ও আয়করের তিন খাতেই লক্ষ্য অর্জন ব্যর্থ হয়েছে।

গবেষণা প্রতিবেদনের মূল উপস্থাপনায় টিআইবি জানায়, ঘাটতি গোপন করে দেশত্যাগে সহায়তার অভিযোগ রয়েছে। ঢালাওভাবে আসামি করে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার ও মামলা বাণিজ্যের অভিযোগও উঠে এসেছে। এমনকি গ্রেপ্তাররা আদালতের ভেতরে হামলার শিকার হয়েছেন। আন্দোলনের পর বিভিন্ন থানায় হামলা, প্রতিশোধমূলক আটক ও জামিন না মঞ্জুরের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

আজ (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

সাদাপাথর লুটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

News Desk

যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

News Desk

বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

News Desk

বিশ্বনেতাদের ‘স্নায়ু যুদ্ধের মানসিকতা’ পরিহারের আহ্বান শির

News Desk

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

brs@admin

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা – বাণিজ্য উপদেষ্টা

brs@admin
Translate »