25.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট ঘোষণা পাইনি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও সুস্পষ্ট ঘোষণা পাইনি। তিনি বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছার ওপরে কোনও আইন নেই।

শুক্রবার (১ আগস্ট) সকালে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলামে মরহুম মওলানা শাহ আহমদ শফীর (আল্লামা শফী) কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের খসড়া সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সেখানে যেসব সুপারিশ সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে জুলাই সনদ প্রণীত হবে।

বিএনপির এই সদস্য বলেন, জুলাই সনদ এখনও সাক্ষরিত হয়নি। তবে এটা বাস্তবায়ন হবে সবার অভিমতের ভিত্তিতে। আমরা ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। আশা করি সবাই ঐকমতের ভিত্তিতে রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় সবাই একমত হবে।

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

brs@admin

সংসদ ভবনের সামনে পুলিশ-জুলাই যোদ্ধাদের মধ্যে উত্তেজনা

News Desk

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

brs@admin

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

News Desk

শনিবার হবিগঞ্জে আসছেন জামায়াতে আমির

News Desk

শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল

News Desk
Translate »