26.4 C
Bangladesh
Sunday, October 18, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

‘নিঃশর্ত যুদ্ধবিরতি’তে একমত হলো থাইল্যান্ড ও কম্বোডিয়া: মালয়েশিয়া প্রধানমন্ত্রী

কম্বোডিয়া এবং থাইল্যান্ড স্থানীয় সময় মধ্যরাত (সোমবার দুপুর ১২টা পূর্বাঞ্চলীয় সময়) থেকে ‘তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি’ শুরু করতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার (২৮ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দেশ মালয়েশিয়া জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) কম্বোডিয়া এবং থাই পক্ষের আঞ্চলিক কমান্ডারদের একটি বৈঠক ডাকবে দেশ দুটি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বৈঠক করেছেন।

থাই এবং কম্বোডিয়ার সরকারি কর্মকর্তাদের মতে, উভয় পক্ষই সর্বশেষ সীমান্ত উত্তেজনা শুরু করার জন্য একে অপরকে অভিযুক্ত করেছে এবং চলমান লড়াইয়ের জন্য একে অপরকে দোষারোপ করেছে, যার ফলে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে। তাদের সীমান্ত নিয়ে বিরোধ কয়েক দশক ধরে চলে আসছে।

নেতারা ইঙ্গিত দিয়েছেন যে শান্তি আলোচনার কয়েক ঘন্টা আগেও সংঘর্ষ অব্যাহত থাকলেও লড়াই অবিলম্বে বন্ধ হবে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে : নুর

News Desk

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

brs@admin

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

News Desk

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড

News Desk

আবারও বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কবলে

News Desk
Translate »