BRS TIMES
প্রচ্ছদবিনোদন

উত্তরায় নাটক-সিনেমার শুটিং বন্ধের নির্দেশ

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটু শুটিং হাউসে দীর্ঘদিন ধরে নাটক ও সিনেমার শুটিং হয়ে আসছিল। সম্প্রতি সেই বাড়িতে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি।

২০ জুলাই ইস্যুকৃত এক নোটিশে সমিতি জানিয়েছে, ওই বাড়িতে শুটিং ঘিরে এলাকায় জনসমাগম বাড়ছে, রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং স্থায়ী বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটছে। নোটিশে আরো বলা হয়, ‘আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং হাউস পরিচালনা করা নীতিমালার পরিপন্থী।

এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এবং সেক্টরবাসীর ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।

এই নির্দেশনার প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’। সংগঠনের সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, ‘লাবনী শুটিং হাউসটি নিয়ে অনেক দিন ধরেই একটি মহল কাজ করছিল। তাদের প্রধান লক্ষ্য এটি উচ্ছেদ করা।

এটি বাংলাদেশের অন্যতম পুরনো শুটিং হাউস। এর আগেও বহুবার এলাকার কিছু চক্র শুটিং হাউসটি উচ্ছেদ করতে চেয়েছে এবং প্রতিবারই আমাদের প্রতিবাদের মুখে তারা সরে এসেছে। এবার তারা আবারও একই কাজ করছেন। তারা যে কারণটা দেখিয়েছেন সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, ‘এই শুটিং হাউজ রাস্তার একেবারে ডেড এন্ডে (শেষ প্রান্তে)। তাই জ্যাম বা বিশৃঙ্খলার প্রশ্নেই আসে না। শুটিং হাউস মানেই হচ্ছে আমরা নিরিবিলি, নয়েজের সঙ্গেই আমাদের শত্রুতা। কারণ শুটিংয়ে আমরা কখনো নয়েজটা কাভার করতে চাই না। শুটিং হাউস ছাড়াও এই এলাকায় কয়েকটি আবাসিক হোটেলও আছে, স্কুলও আছে।

তাই যে কারণগুলো বলা হচ্ছে তা পরিকল্পিতভাবে মিথ্যা দিয়ে উপস্থাপন করা; যেন শুটিং হাউসটি উচ্ছেদ করতে সুবিধা হয়। আমাদের সংস্কৃতির ওপরে যে নানা ধরনের হামলা হচ্ছে, এই নোটিশ তারই একটা অংশ। আমরা পেশাদার। সব কিছু মেনেই কাজ করি। যদি শুটিং হাউস বন্ধ হয়ে যায়, তাহলে শিল্পীরা কাজ করবেন কোথায়? এর বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশনেও যাব।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ক্ষমতায় এলে কাউকে কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না : জামায়াত আমির

News Desk

কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী হকি দল

News Desk

সংসদ নির্বাচন : আজ থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ

News Desk

ইরানের পর ইউক্রেন-লেবাননে শান্তি ফেরাবো: ট্রাম্প

News Desk

চীনের সঙ্গে ‘বিশাল অঙ্কের’ চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

News Desk

ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আগামীকাল

brs@admin