BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকগণমাধ্যমপ্রচ্ছদ

ইতালিতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘ইবিজেএ’র নব কমিটির অভিষেক অনুষ্ঠিত

অস্ট্রিয়া-ইতালিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা ও বাংলা ভাষার প্রসারে ইউরোপে বসবাসরত বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‍‌‘ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন’র (ইবিজএ) নতুন কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) ইতালির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ভিসেন্সা (Vicenza) শহরে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইবিজএ’র সভাপতি হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ও মিসেস রিমা আফরোজ।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন, ভয়েস বাংলার সম্পাদক সাংবাদিক মোস্তফা ফিরোজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় মেয়র সিলভিউ পারিসে।
সিলভিউ পারিসে তাঁর বক্তব্যে বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকদের এই সংগঠনের মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যাগুলো তুলে ধরার আহবান জানান।

এছাড়াও ইবিজেএ’র নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইবিজেএ’র নতুন কমিটির সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা ও অভিষেক অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে ভিসেন্সা, ভেনিস,ও মিলানের স্থানীয় শিল্পীদের সঙ্গীতসহ চ্যানেল আই’র সেরাকন্ঠ তারকা জেসা এবং জার্মান থেকে আগত ব্যান্ড দলের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন’র নবনির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি হাবিবুর রহমান হেলাল (চ্যানেল আই, জার্মানি), সহ সভাপতি এনায়েত হোসেন সোহেল (বিশেষ প্রতিনিধি আইঅনটিভি ইউকে, ফ্রান্স), শাহীন খলিল কাউছার (জিটিভি, ইতালি), সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন (যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠ, ইতালি), যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর এবং সম্পাদক ও প্রকাশক দ্যা ইকোনমিস্ট ২৪ ডট কম, গ্রিস), সহ সম্পাদক রহমান মাহবুবুর (ফ্রান্স দর্পণ, সুইজারল্যান্ড), অর্থ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল (বাংলা ভিশন, ইতালি), সহ অর্থ সম্পাদক মোহাম্মদ তাহির হোসেন (দৈনিক মানবকন্ঠ, পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক: জিয়াউর রহমান খান সোহেল (স্বদেশ বিদেশ ও এমকে টেলিভিশন, ইতালি), দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন স্বপন (দৈনিক কালবেলা ও এনটিভি ইউকে,ইতালি), আন্তর্জাতিক সম্পাদক কবির আহমেদ (টিভি ওয়ান ইউকে ও ইউরো বাংলা টাইমস, অস্ট্রিয়া), প্রচার সম্পাদক শাহ্ সোহেল (সম্পাদক বাংলা টেলিগ্রাম, ফ্রান্স), সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা (চ্যানেল প্রবাহ ও নিউজ টোয়েন্টিফোর, আয়ারল্যান্ড), মহিলা সম্পাদক নাজনীন আখতার (আই অন টিভি ইউকে, ইতালি), সাংস্কৃতিক সম্পাদক খন্দকার মেভিজ পরমা (বিডি নিউজ ইউরোপ, গ্রিস), ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব (এভিয়েশন নিউজ, জার্মানি), অভিবাসন সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (মাইগ্রেশন বাংলা ও এসএ টেলিভিশন, গ্রিস), সমাজ কল্যাণ সম্পাদক সাবুল আহমেদ (ম্যাপ টিভি ও প্রতিদিনের বাংলাদেশ, ফ্রান্স), সম্মানিত সদস্য বিটু বড়ুয়া (সময় টিভি, ফ্রান্স), মাহবুবুর রহমান (এডিটর ইন চীফ, ইউরো বাংলা টাইমস, অস্ট্রিয়া), ফাহিম হোসেন মুন্না (মাইগ্রেশন টেলিভিশন, ইতালি)।

এছাড়াও ইবিজেএ’র প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান (অস্ট্রিয়া), উপদেষ্টা সফিকুল ইসলাম (জার্মানি) ও উপদেষ্টা: সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি)।
বিআরএসটি/এসএস

Related posts

কলম্বিয়ার ছুরিকাঘাতের ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার : ফ্যাক্টওয়াচ

brs@admin

কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

News Desk

সাতটি অঞ্চলের নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত জারি

brs@admin

ট্রাম্পের নতুন শুল্কের তালিকায় নেই রাশিয়া ও উত্তর কোরিয়ার নাম

brs@admin

ধার নিয়ে পুরোনো ঋণ পরিশোধ করছে সরকার

News Desk

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের

News Desk
Translate »