31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরালো ইসি

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। পাশাপাশি দলটির নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।

তবে এই বিষয়ে জানতে ফোনে পাওয়া যায়নি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদকে।

এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?
বিআরএসটি/এসএস

Related posts

হবিগঞ্জের বজ্রপাতে যুবকের মৃত্যু

brs@admin

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত

News Desk

গোপন নয়, প্রকাশ্য ভোটে যেভাবে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

News Desk

সারজিসের ফেসবুক পোস্টে ইশরাকের বক্তব্যের কড়া সমালোচনা

News Desk

নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

brs@admin

দেশের বিচার ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : শিল্প উপদেষ্টা

News Desk
Translate »