26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

আইনশৃঙ্খলা অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র: ডা. জাহিদ

জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি আশাবাদী যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবীদের আলোচনাসভার ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সোমবার (১৪ জুলাই) এক জামায়াত নেতার মন্তব্যের জবাবে ডা. জাহিদ বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ। কে কী বলেছে, তার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদৌ কোনো আলোচনা বা সমালোচনার প্রয়োজন মনে করে না।

এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন ডা. জাহিদ। বলেন, তবে বিএনপি সেই ষড়যন্ত্রে পা দিতে চায় না, প্রতিউত্তরও দিতে চায় না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে।

তিনি বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় বা সমর্থন দেয় না। আমরা অপরাধীদের বিচার চাই। দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক, এটাই বিএনপির অবস্থান। বিএনপি কোনো মব সন্ত্রাস চায় না।
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় কবি কাজী নজরুলের নামে হবে নতুন হল : ঢাবি উপাচার্য

brs@admin

লন্ডনে যৌথ প্রেস ব্রিফিং প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করেছে: জামায়াত

brs@admin

করোনার আগাম প্রস্তুতি ‎বাগেরহাট জেনারেল হাসপাতালে

brs@admin

মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনার ছায়া তদন্ত করছে র‍্যাব

News Desk

এশিয়া কাপে ভারতের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত!

brs@admin

ঋণ নিতে নতুন সুযোগ

brs@admin
Translate »