BRS TIMES
জাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গুরোগীর সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯২ জন।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের একজন পুরুষ ও দুইজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০৩ জনই ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮ জন, যাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৩ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৬৩ জন, যার মধ্যে সাত হাজার ৫৫৮ জন পুরুষ ও পাঁচ হাজার ২০৫ জন নারী।

প্রসঙ্গত, গত বছর (২০২৪) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
বিআরএসটি/এসএস

Related posts

নিঃশর্ত ক্ষমা চাইলেন ডা. শফিকুর রহমান

brs@admin

মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা: এলাকায় আতঙ্ক

News Desk

আজ বিকেল থেকে ঢাবি মেট্রো স্টেশন বন্ধ

News Desk

উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির দিকে নজর বাংলাদেশের

News Desk

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইউরোপীয় ইউনিয়ন

brs@admin

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেফতার

News Desk
Translate »