28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

করোনায় আরও এক মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে ২৪ জনের মৃত্যু হলো। এছাড়া গত একদিনে সারাদেশে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনায় একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকায় ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৪ জনের নমুনা পরীক্ষা করে একজন, ময়মনসিংহে ৭ জনের নমুনা পরীক্ষা করে একজন এবং দিনাজপুরে ৫ জনের নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে শনিবার পর্যন্ত করোনায় মোট ২৪ জন মারা গেছেন। এরমধ্যে ১৩ জনই নারী। বাকি ১১ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ ড্রোন হামলা

brs@admin

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের মৃত্যু

News Desk

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ : মানবাধিকার সংস্থা

News Desk

গাজায় হামাসের বহুতল ভবনগুলোতে ইসরাইলের হামলা

News Desk

সড়ক অবরোধ করেছে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

News Desk

আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

News Desk
Translate »