32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ই*স*রা*য়ে*লের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ: রিপোর্ট

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস আগামী সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে ‘গাজা উপত্যকায় আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত’ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করবেন। সূত্রের বরাতে ইউরাঅ্যাক্টিভ নিউজ এ খবর জানিয়েছে।

ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তির সম্পূর্ণ বা আংশিক স্থগিতাদেশ এবং কর্মকর্তা, সেনা সদস্য ও নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি পরিস্থিতি বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।

এছাড়া সূত্রগুলো জানিয়েছে, ইইউ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সীমাবদ্ধ করতে পারে, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে অথবা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা স্থগিত করতে পারে।

ইউরাঅ্যাক্টিভ উল্লেখ করেছে, ইইউ’র সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা কেবলমাত্র জাতীয় সরকারগুলোর সর্বসম্মত সমর্থনের মাধ্যমেই সম্ভব।

সংবাদমাধ্যমটির সূত্র বলছে, সম্ভবত ইইউ নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মধ্যে সীমাবদ্ধ থাকবে, যেমনটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ে ইতোমধ্যেই করেছে।

১৫ জুলাই ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্ভাব্য পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। একই দিনে ইসরায়েল গাজা উপত্যকার তথাকথিত ‘মানবিক পরিস্থিতির উন্নতির’ ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করবে বলে জানা গেছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সোনাডাঙ্গায় ছুরিকাঘাতে ঠিকাদার নিহত

News Desk

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

News Desk

‘উপদেষ্টা পরিষদ’ গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

brs@admin

নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান চায় পরিবার

News Desk

ট্রাম্পের অপবাদে ক্ষুব্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট

News Desk

কর্মস্থল থেকে উধাও ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

brs@admin
Translate »