26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

এবার শাপলা প্রতীক চেয়ে ইসিতে আবেদন করলো নাগরিক ঐক্য

দলীয় প্রতীক পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে নাগরিক ঐক্য। বর্তমান প্রতীক ‘কেটলি’র পরিবর্তে ‘শাপলা’ অথবা ‘দোয়েল’ চায় দলটি।

বুধবার (২ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। তিনি জানান, “গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে।”

উল্লেখ্য, ২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। দলটি আওয়ামী লীগের বিরোধিতায় বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

২০২৩ সালের ২ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে নাগরিক ঐক্য নিবন্ধন পায়। নিবন্ধনের সময় দলটির জন্য কেটলি প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন। যদিও তখনও দলটি শাপলা প্রতীক চেয়েছিল, তবে শাপলা জাতীয় প্রতীক বিবেচনায় থাকায় তা দেওয়া হয়নি।

এদিকে, জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। দলটি ২২ জুন নিবন্ধনের জন্য আবেদন করেছে। শাপলা ছাড়াও কলম ও মোবাইল প্রতীকও চেয়েছে এনসিপি।
বিআরএসটি/এসএস

Related posts

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দিকে আরও একধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল

brs@admin

১২ লাখ টাকা দাবি করে হিরো আলমের বিরুদ্ধে মামলা করলেন রিয়ামণি

brs@admin

শাড়ি পরতেই ৫ ঘণ্টা সময় নেন ক্যাটরিনা!

brs@admin

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

News Desk

ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে ১৬০০, থাইল্যান্ডে ১৭

brs@admin

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত অন্তত ১৭

News Desk
Translate »