31.6 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে আগামী ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাওসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সোমবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। সেখানেই এসব কথা জানান দলটির নেতারা।

জাতীয় গণতান্ত্রিক পার্টির উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- পাঁচ আগস্ট শোকরানা নামাজ আদায়, জুলাই মাসব্যাপী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ, গণহত্যাকারী ও শেখ হাসিনার দোসরদের বিচারসহ আওয়ামী লীগের বিচারের দাবিতে আটটি বিভাগীয় শহর ও বিশটি সাংগঠনিক জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ। এর মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি পালন করা হবে বলে জানায় দলটি।

এ সময়, স্থানীয় নির্বাচন ও পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দলটি সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানো গেলে, পিআর পদ্ধতির নির্বাচন ও স্থানীয় নির্বাচনে কোনও আপত্তি থাকবে না।
বিআরএসটি/এসএস

Related posts

বাড়ি ফেরা হলো না হানিফের, দুর্বৃত্তদের কোপে প্রাণ গেল

News Desk

কল রেকর্ড ফাঁস, আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেন শেখ হাসিনা : বিবিসি’র প্রতিবেদন

brs@admin

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার

News Desk

শিবিরের ক্যাম্পেইন ‘থিংক ব্যাক টু ৩৬ জুলাই’

brs@admin

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ নিহত ৪

brs@admin

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান

News Desk
Translate »