33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
খেলাধূলাজাতীয়প্রচ্ছদ

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

আজ রোববার (২২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পূর্বঘোষণা অনুযায়ী, আজই অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন বাজেট পাস করা হবে। এর মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক কার্যক্রমের জন্য একটি নতুন দিকনির্দেশনা তৈরি হতে যাচ্ছে।

তার আগে অর্থবিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে। বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে.

প্রস্তাবিত বাজেট ঘোষণার পর সর্বসাধারণের জন্য অনলাইনে মতামত দেওয়ার সুযোগ দিয়েছিল সরকার।

কয়েকটি বেসরকারি সংস্থা ও অর্থনীতিবিদরা প্রস্তাবিত বাজেট সম্পর্কে নানা মতামত তুলে ধরেন। তবে প্রস্তাবিত বাজেটের কিছু বিষয়ে আপত্তি এলেও তেমন বড় কোনো পরিবর্তন আসছে না।
বিআরএসটি/এসএস

Related posts

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নাওরোকি

brs@admin

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : নাহিদ ইসলাম

News Desk

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

News Desk

বাধ্যতামূলক অবসরে আরও চার ডিআইজি

News Desk

একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

brs@admin

মনিরামপুর বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল

News Desk
Translate »