27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

২৬ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে নারী, শিশু ও পুরুষসহ ২৬ জন বাংলাদেশিকে বিজিবি কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার ৬৪নং মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। এদের মধ্যে সাতজন পুরুষ। তাদের ছয় জনের বাড়ি কুড়িগ্রাম জেলায়। বাকি একজন জয়পুরহাট জেলার বাসিন্দা।
মহেশপুরের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক জানান, গত ১০ জুন রাতে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়ন জানায়, তারা ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠাতে চায়। এদের নাম পরিচয় জানিয়ে দেয় বিএসএফ। নাম ঠিকানা যাচাইয়ের পর বিজিবি ওই বাংলাদেশিদের গ্রহণ করতে সম্মত হয়।
এরপর আজ বুধবার দুপুরে জীবননগর উপজেলার ৬৪নং মেইন পিলারের কাছে বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর বিএসএফের কাছ থেকে বিজিবি ২৬ জন বাংলাদেশিকে গ্রহণ করে।
আজ সন্ধ্যা ৬টার দিকে তাদের জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি সাধারণ ডায়রি লিপিবদ্ধ করা হয়েছে।
জীবননগর থানার এস আই খুরশিদ আলম জানান, বিএসএফের কাছ থেকে পাওয়া ২৬ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

সাময়িক বরখাস্ত এনবিআরের ৮ কর্মকর্তা

News Desk

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর

brs@admin

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

News Desk

আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও গভীর রাত পর্যন্ত শুটিং

News Desk

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু

News Desk

ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালনে বিএনপির কর্মসূচি

News Desk
Translate »