25.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আইটি ও টেলিকমজাতীয়প্রচ্ছদসারাদেশ

সিলেট রেঞ্জে অনলাইন জিডি সেবা চালু

আজ রোববার (১ জুন) থেকে সিলেট রেঞ্জের সব জেলার সকল থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এআইজি ইনামুল হক সাগর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ পুলিশ তাদের সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে।

এর আগে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।

বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও এই সেবা চালু হবে।

সেবাটি পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যা ২৪ ঘণ্টা চালু রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুত ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিআরএসটি/এসএস

Related posts

দুই দিন বিরতির পর ফের ঐকমত্য কমিশনের সংলাপ শুরু

brs@admin

বিশ্বজুড়ে মার্কিন ডলারের দরপতন

brs@admin

ভেনিজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই : ট্রাম্প

News Desk

রাজধানীতে আ.লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

News Desk

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে, রোনালদো কোথায়?

News Desk

খালের ভাঙন থেকে সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন

News Desk
Translate »