33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে আদালত অবমাননার মামলায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ১১(৪) ধারা এবং ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা, ২০১০ এর ৪৫ বিধির আওতায় এই নোটিশ জারি করা হয়েছে। মামলাটি Contempt Proceeding No. 2/2025 হিসেবে নথিভুক্ত রয়েছে। সোমবার (২৬ মে) দু’টি জাতীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ উত্থাপনের পর অভিযুক্তদের নোটিশ পাঠানো হলেও তারা ট্রাইব্যুনালে হাজির হননি বা কোনো জবাব দাখিল করেননি। ফলে আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের আবারও উপস্থিত হতে বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্টার (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ, এস, এম রুহুল ইমরান-এর স্বাক্ষরিত নোটিশ অনুযায়ী, আগামী ৩ জুন ২০২৫ তারিখ সকাল ১০টায় দুই অভিযুক্তকে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে হবে। নির্ধারিত সময়ে হাজির না হলে, অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা। এমন মন্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দু’টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিআরএসটি/এসএস

Related posts

ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার

brs@admin

আজ থেকে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু

brs@admin

গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল

brs@admin

কল রেকর্ড ফাঁস, আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেন শেখ হাসিনা : বিবিসি’র প্রতিবেদন

brs@admin

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়া থেকে জীবিত পিঁপড়া পাচারকালে আটক ৪

brs@admin

বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে : হান্নান মাসউদ

brs@admin
Translate »