29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorizedঅর্থনীতিজাতীয়প্রচ্ছদ

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। শনিবার (২৪ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা যোগ দিয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের সভায় ১০টি প্রকল্প (নতুন ও সংশোধিত) অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

আজকের একনেক বৈঠকের পর কোনো সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছে। তবে নিয়মিত সভার পর সমসাময়িক বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে বৈঠক করতে পারেন বলেও জানা গেছে।

বিআরএসটি/ এসএস

Related posts

‘দুই-তিন বছর চুক্তি সইয়ের অপেক্ষা নয়—আমরা দ্রুত বাস্তবায়ন চাই’ – চীনা রাষ্ট্রদূত

brs@admin

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

brs@admin

ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

brs@admin

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

brs@admin

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

News Desk
Translate »