26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুটি ওয়ানডে ম্যাচও সংস্করণ বদলে মোট ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলায় সম্মতি দিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিরিজের ম্যাচসংখ্যা কমে এসেছে।

গতকালই জানা গিয়েছিল, পাঁচ ম্যাচের বদলে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। এবার তারই আনুষ্ঠানিক ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে। পরবর্তী দু’দিন অনুশীলন ক্যাম্প করবে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজটি গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় রোমাঞ্চকর হবে বলে আশাবাদী পিসিবি।

বিআরএসটি/ এসএস

Related posts

মা হলেন কিয়ারা, পুত্র নাকি কন্যা এলো সিদ্ধার্থের ঘরে?

News Desk

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ গড়ালো ১৪তম দিনে

brs@admin

রাখাইনে জামায়াতে ইসলামীর রাষ্ট্র গঠনের প্রস্তাব, যা বলল মিয়ানমার জান্তা

brs@admin

১২ আগস্ট জাতীয় যুবশক্তির যুব সম্মেলন

News Desk

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার

News Desk

যে পরিমাণ মেধাস্বত্ব এখানে দিয়েছি, তা টাকা দিয়ে কেনা যায় না- বুলবুল

Durjoy Das
Translate »