31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

সারাদেশে আরও ১৫৩৩ জন গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১৬ জন।

বুধবার (২১ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার ৫১৬ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৩৩ জনকে।

অভিযানিক কার্যক্রমে দুটি এলজি, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি শাবল, একটি বড় কাটার মেশিন এবং একটি বড় কাটার ব্লেড উদ্ধার করা হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।

বিআরএসটি / এসএস

Related posts

টানা তৃতীয় দিন রাজপথে জবি শিক্ষার্থীরা

brs@admin

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

brs@admin

বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডার মাঠে নামলেন সমিত সোম

brs@admin

বায়নাপত্রের শর্ত ভেঙে জমি দখলের অভিযোগ

News Desk

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেফতার

News Desk
Translate »