BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদবিনোদন

নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর

বিআরএসটাইমস: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। এদিন সকালে নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। বেলা ১০টার পর তাকে আদালতের এজলাসে হাজির করা হয়।

এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।
এর আগে গতকাল রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বিআরএসটি/এসএস

Related posts

ভোলায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

News Desk

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

News Desk

পল্লবী মেট্রো স্টেশনের নিচে যুবকের আইফোন ছিনতাই

brs@admin

ভারত -পাকিস্তান উত্তেজনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ

News Desk

মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

News Desk
Translate »