BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

‘ভুয়া’ টিসিবি কার্ডের বদলে কৃষকেরা স্মার্ট কার্ড পাবেন: খাদ্য উপদেষ্টা

টিসিবির যেসব ‘ভুয়া’ কার্ড রয়েছে, সেগুলো বাতিল করে কৃষকদের নতুন স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেছেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। এগুলো বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হবে।

শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেলে তারা উৎপাদনে উৎসাহী হবেন।

তিনি বলেন, দেশে চালের দাম সহনীয় পর্যায়ে আসছে। তবে চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কৃষকদেরও ন্যায্য দাম পেতে হবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়। এর মধ্যে বেশির ভাগ আমদানিকারকই বেসরকারি।

তিনি বলেন, এবার বোরোর ভালো ফলন হয়েছে। ইনশা আল্লাহ, আমরা একটা ভালো মজুত গড়ে তুলতে পারবো। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভাল হলে সরকারের যে খাদ্য বিষয়ক কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইসরায়েলকে আরও একটি সাবমেরিন দিচ্ছে জার্মানি

News Desk

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, জাতীয় ঐকমত্য কমিশনের শোক প্রস্তাব

News Desk

চলতি সপ্তাহেই তফসিল, বাড়ছে ভোটগ্রহণের সময়

News Desk

হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে কারাদণ্ড

News Desk

বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না : শামসুজ্জামান দুদু

brs@admin

বাগেরহাট-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

News Desk
Translate »