33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ভারত-পাকিস্তানকে টপকে গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি

বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, দেশের স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি এখনো ‘বেশ গুরুতর’ রয়ে গেছে।

শুক্রবার (২ মে) প্রকাশিত ২০২৫ সালের সূচকে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের স্কোর ৩৩.৭১, যেখানে ২০২৪ সালে অবস্থান ছিল ১৬৫তম এবং তার আগের বছর ১৬৩তম। ২০১৮ সালের পর এই প্রথম বাংলাদেশ ১৫০-এর ভেতরে জায়গা করে নিল।

দক্ষিণ এশিয়ার তুলনায় এ বছর বাংলাদেশ কিছুটা এগিয়ে রয়েছে। সূচকে ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তানের ১৫৮তম এবং ভুটানের ১৫২তম। তবে নেপাল (৯০তম), শ্রীলঙ্কা (১৩৯তম) ও মালদ্বীপ (১০৪তম) বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে আছে।

আরএসএফ জানিয়েছে, এ বছর সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। সূচকের ইতিহাসে প্রথমবার বিশ্বের অর্ধেক দেশের সাংবাদিকদের জন্য পরিবেশ ‘খারাপ’ হিসেবে চিহ্নিত হয়েছে। শুধু এক-চতুর্থাংশ দেশের পরিস্থিতিকে ‘সন্তোষজনক’ বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র এ বছর আরও দুই ধাপ পিছিয়ে ৫৭তম অবস্থানে রয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত দেশ সিয়েরা লিওনের নিচে। আরএসএফ বলছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে সাংবাদিকতা নিয়ে উদ্বেগজনক অবনতি ঘটেছে এবং গণমাধ্যমের ওপর ‘স্বৈরতান্ত্রিক চাপ’ বেড়েছে।

টানা নবমবারের মতো সূচকের শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় স্থানে এসেছে এস্তোনিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

স্বাভাবিক রাজনীতি থাকলে কোকোর অকাল মৃত্যু হতো না : রিজভী

News Desk

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না : পরিকল্পনা উপদেষ্টা

brs@admin

তাসকিন-মুস্তাফিজ অনুপস্থিত, টাইগারদের ভারসাম্য নিয়ে শঙ্কায় সিমন্স

brs@admin

‘শেফালির হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যার খারাপ ছিল’

brs@admin

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

News Desk

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

News Desk
Translate »