31.1 C
Bangladesh
Wednesday, September 9, 2026
BRS TIMES
বাড়ি ফেরা হলো না হানিফের, দুর্বৃত্তদের কোপে প্রাণ গেল
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বাড়ি ফেরা হলো না হানিফের, দুর্বৃত্তদের কোপে প্রাণ গেল

টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত এক আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ খান (৩৭) বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খান।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মঙ্গলবার রাতে হানিফ বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আলমগীর কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় শত্রুতা কিংবা পারিবারিক কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Related posts

চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : খামেনি

News Desk

একদিনে ইউক্রেনের ২৩২ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

brs@admin

রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় যুবক নিহত

News Desk

শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা উপদেষ্টা

News Desk

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

brs@admin

মানবতাবিরোধী অপরাধ : রোববার শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

News Desk
Translate »