27.9 C
Bangladesh
Thursday, October 22, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

অভিমান করে স্বামীর আত্মহত্যা

ভোলা : ভোলার লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে আকবর (৩৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ওই এলাকার হানিফ মিয়ার ছেলে।

রোববার ( ১৯ জুলাই ) বিকেলে নিজ বাড়ির ঘরের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

নিহতের বড় ভাই মাহবুব জানান, আকবর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও তেমন কোনো উপকার পাচ্ছিলেন না। ঘটনার দিনও তিনি ব্যথার কথা বলছিলেন। তার স্ত্রী কুলসুম (২৮) তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের আড়ার সাথে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও তিনি আর বেঁচে ছিলেন না।

প্রতিবেশী সুমন বলেন, আকবর কেন এমন করল, বুঝে উঠতে পারছি না। অভাব-অনটন আর অসুস্থতায় মানুষ অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে। তবে এভাবে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং এ নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান থেকেই আকবর আত্মহত্যার পথ বেছে নেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, স্ত্রীর সাথে মলোমালিন্য হওয়ায় এবং স্ত্রীকে বাসায় এসে না পাওয়ায় অভিমানে আত্নহত্যা করে আকবর। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য ভোলায় প্রেরণ করা হবে। এ ঘটনায় থানা অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার : প্রেস সচিব

brs@admin

আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

News Desk

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ২

brs@admin

ঢাকায় ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

brs@admin

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

brs@admin

ডাকলেই হাজির হবে রোবট টয়লেট!

News Desk
Translate »