BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জিতল আলজেরিয়া। বিশ্বকাপের মঞ্চে তাদের এই জয় এল ঠিক ১২ বছর পর। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল তারা।

দুই দলই প্রথম ম্যাচে হেরেছিল। তাই এই ম্যাচটা দুজনের জন্যই ছিল টিকে থাকার লড়াই। শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল জর্ডান। ৩৬ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে গোল করলেন নিজার আল রুশদান। এই গোলে ইতিহাস গড়েন তিনি। বিশ্বকাপে প্রথমবার লিড নেয় জর্ডান। সেই গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেল দলটি।

তবে প্রথমার্ধে আলজেরিয়াও সুযোগ পেয়েছিল। রিয়াদ মাহরেজ একা গোলরক্ষককে পেয়েও গোল করতে পারেননি। গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা দুর্দান্তভাবে তাকে ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেন নাদির বেনবুয়ালি। ৬৯ মিনিটে মাহরেজের কর্নার থেকে আসা বলে দারুণ হেডে গোল করে সমতা ফেরালেন তিনি। আলজেরিয়ার জার্সিতে এটি তার মাত্র পঞ্চম ম্যাচ এবং জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল।

এরপর ৮২ মিনিটে আমিন গোরির গোলে এগিয়ে যায় আলজেরিয়া। সেই লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে তারা। স্কোরলাইন হয় ২-১।

এই জয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া। শেষ ম্যাচে জয় তুলে নিলেই শেষ ৩২-এ চলে যাবে আফ্রিকান এই দেশটি।

 

Related posts

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

News Desk

ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুট

brs@admin

আমাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত ক্ষান্ত হবো না : তাসনিম জারা

brs@admin

লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

News Desk

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জাহিদ হাসান

brs@admin

প্লেন ল্যান্ড হতে না হতেই আটক হলেন অভিজিৎ দীপকে

News Desk