Wednesday, September 23, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

ব্রিজ ভেঙে খালে বালুভর্তি ট্রাক্টর, চালক নিহত

ভোলার লালমোহনে ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে বালু ভর্তি ট্রাক্টর। এতে ট্রাক্টরের চালক মো. নাঈম (২৫) নিহত হন এবং আহত হয়েছেন হেলপার মো. আল আমিন (১২)।

আজ দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আজহার রোড এলাকায় এ ঘটনা ঘটে। চালক নাঈম ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের সালাউদ্দিন মাস্টার বাড়ির ফরিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর পৌনে ১টার দিকে বালু ভর্তি ট্রাক্টরটি ব্রিজ পার হওয়ার সময় হঠাৎই বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি ট্রাক্টরটি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এসময় আমরা দ্রæত ট্রাক্টরের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

brs@admin

জন্মাষ্টমীতে মির্জা ফখরুলের শুভেচ্ছা

News Desk

গাজায় মানবিক সহায়তায় ১৩ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

News Desk

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

brs@admin

রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার : সালেহউদ্দিন আহমেদ

News Desk

জাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

News Desk
Translate »