Wednesday, September 23, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

এমবাপ্পের জোড়া গোলে নকআউটে পা রাখল ফ্রান্স

ফিলাডেলফিয়ায় বজ্রবৃষ্টির কারণে প্রায় ৪ ঘণ্টা ধরে চলা ম্যাচে ইরাককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। এই জয়ে ‘আই’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফরাসিরা। ফ্রান্সের জার্সিতে নিজের শততম মাইলফলকের ম্যাচটিকে জোড়া গোল করে রাঙিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই জোড়া গোলে বিশ্বকাপে ১৬ গোল নিয়ে এমবাপ্পে ছুঁয়ে ফেললেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

ম্যাচের শুরু থেকেই ইরাককে কোনো সুযোগ দেয়নি ফ্রান্স। ফরাসিদের ১৯টি শটের বিপরীতে ইরাক মাত্র ৪টি শট নিতে পেরেছে। ম্যাচের ১৪ মিনিটেই মাইকেল অলিসের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ১৫ গোল করে ব্রাজিলের রোনালদো নাজারিওকে স্পর্শ করেন তিনি। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হওয়ার পর বজ্রবৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট ম্যাচ স্থগিত থাকে।

পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বিতীয়োর্ধের খেলা শুরু হতেই জ্বলে ওঠে ফ্রান্স। ৫৪ মিনিটে ইরাকি ডিফেন্ডার জায়েদ তাহসিনের ভুল পাসের সুযোগ নিয়ে উসমান দেম্বেলে বল বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে। আলতো ছোঁয়ায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন ফরাসি ফরোয়ার্ড। এরপর ৬৬ মিনিটে মাইকেল অলিসের অ্যাসিস্ট থেকে ডান পায়ের কোনাকুনি শটে ইরাকের কফিনে শেষ পেরেকটি ঠোকেন উসমান দেম্বেলে।

দুই ম্যাচে ৪ গোল নিয়ে টুর্নামেন্টের গোল্ডেন বুটের দৌড়ে নরওয়ের আর্লিং হলান্ডের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন এমবাপ্পে। আগামী ২৬ জুন গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স।

Related posts

বাংলাদেশ এখন পৃথিবীর ৪৭তম ক্ষমতাধর দেশ

brs@admin

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে এশীয় নেতাদের এক হতে হবে : ড. ইউনূস

brs@admin

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

brs@admin

ইরানে আগ্রাসন শুরু করার কোনো কারণই ইসরায়েলের ছিল না: রাশিয়া

brs@admin

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: তারেক রহমান

News Desk

আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না: স্টারমার

News Desk
Translate »