Wednesday, September 23, 2026
BRS TIMES
সারাদেশ

ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন!

ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন! দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার শঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রজ্ঞাপন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় । ঢাকার বাইরের পাঁচ জেলা হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।
প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
২৩জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। তাদের নাশকতা রোধে ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী।

Related posts

রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৭ জন গ্রেপ্তার

News Desk

সাতক্ষীরায় আদালতের সাবেক পিপি লতিফের ও তার ছেলের মঞ্জুর

News Desk

ছেলেকে গ্রেফতার করায় আতঙ্কিত বাবার মৃত্যু

News Desk

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য: খোকন

News Desk

আদিতমারীতে শিশু হত্যার জেরে রণক্ষেত্র, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

brs@admin

অতিরিক্ত পুলিশ সুপার আহসানের বরখাস্তের আদেশ প্রত্যাহার

brs@admin
Translate »